জয় ঘোষ
বড়বাজারের আর্থিক দুর্নীতি মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের দিল্লির বাড়িতে হানা দিল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারি দল। শুক্রবার সকালেই মুকুল রায়কে এই কেসে জিঞ্জসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়বাজারের আর্থিক দুর্নীতি অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ মুকুল রায়কে আরও বেশ কয়েকবার জিঞ্জসাবাদ করবে। এই মামলায় এক ব্যক্তির থেকে ৮০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে মমতা ঘনিষ্ট এক নেতার বিরুদ্ধে। পুলিশ তাই তদন্তের স্বার্থে মুকুল রায় কে আরও বেশ করেয়বার জিঞ্জসাবাদ করবে।
এই বিষয়ে মুকুল রায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মুকুল রায়ের গ্রেপ্তারি পরোয়নার উপর রক্ষাকবচ দেয় দিল্লি হাইকোর্ট। ১০ দিন মুকুল রায়কে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু কলকাতা পুলিশকে তদন্তে সহযোগিতা করতে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news