নিজস্ব সংবাদদাতা:
রহস্যজনক ভাবে বাড়ির বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার কলকাতার হরিদেবপুর এলাকার একটি বহুতল বাড়ি থেকে পড়ে মৃত্যু হয় এক মধ্য বয়স্ক ব্যক্তির। জানা গিয়েছে, ৫৪ বছর বয়সী প্রমোদ জালান নামে ওই ব্যক্তি ডায়মন্ড সিটি সাউথ অ্যাপার্টমেন্টের ২০ তলার মধ্যে ওই ব্যক্তি ৮ তলায় থাকত। এদিন সকাল ৭:৪০ মিনিট নাগাদ তিনি ওই বহুতল থেকে নীচে পড়ে যান। তারপর তাঁকে গুরুতর আহত অবস্থায় বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে মৃত্যু হয় প্রমোদ জালানের।
প্রমোদ জালানের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ওই ফ্ল্যাটের আবাসিকদের মতে, প্রথমে ওই উঁচু বহুতল থেকে প্রমোদবাবু ঝাঁপ দিয়েছে মনে হলেও, পরে জানা যায় তাঁকে কেউ ঠেলে দিয়েছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। এইরকম একটি রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news