Breaking News
Home / TRENDING / ড্রোন উড়িয়ে লকডাউনে কড়া নজরদারি কলকাতা পুলিশের

ড্রোন উড়িয়ে লকডাউনে কড়া নজরদারি কলকাতা পুলিশের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে রাজ্য তথা শহর কলকাতা জুড়ে চলছে কড়া পুলিশি নজরদারি । মানুষ যেন অহেতুক বাড়ির বাইরে বের না হন এবং কোথাও জমায়েত না হোন সে বিষয়ের উপর নজর দিচ্ছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই শহর কলকাতায় বেশ কতগুলি জায়গায় ড্রোন উড়িয়ে পুলিশ পরিস্থিতিতে নজর রাখছে। প্রথমে এস এন ব্যানার্জি রোডের কলকাতা কর্পোরেশনের সামনে ড্রোন উড়িয়ে পরিস্থিতির ওপর নজর রাখছে কলকাতা পুলিশ। ড্রোনের মাধ্যমে এক সঙ্গে বৃহত্তর পরিসরে জায়গা মনিটরের মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

ফলে যদি কোথাও মানুষকে বাড়ির বাইরে বের হতে দেখা যায় তৎক্ষণাৎ পুলিশ আইনি পদক্ষেপ নিচ্ছে । এছাড়াও এদিন নিউমার্কেট থানা এলাকায় ডরিনা ক্রসিংয়ের সামনে ড্রোন (Drone) ওড়াতে দেখা যায় কলকাতা পুলিশকে (Kolkata Police)। প্রথম থেকেই পুলিশ কড়া নিরাপত্তা রাখছে। যে সমস্ত গাড়ি চলাচল করছে রাস্তা দিয়ে তাদেরকে প্রথমে আটকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তারা কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন।তাদের বাইরে বেরোনোর কারণ কি? যদি সদুত্তর পাওয়া যায় তাহলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে । অন্যথায় যারা বাড়ির বাইরে বের হয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে । ধর্মতলা চত্ত্বর ছাড়াও শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে ও কলকাতা পুলিশের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হয়। শ্যামবাজার মোড় কলকাতা শহরের একটি অতি গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হচ্ছে ।

বাড়ির বাইরে বেরোলে অযথা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। ঠিক সেইভাবে কেউ যদি রাস্তায় বেরিয়ে মাস্ক না ব্যবহার করেন তাদের বিরুদ্ধেও পুলিশের তরফ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি যদি বাড়ির বাইরে কোনও জায়গায় বসে সাধারণ মানুষজন আড্ডা দেয় তাদেরকে পুলিশ বাড়ি যেতে বলছে। আর প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে অর্থাৎ করোনা মোকাবিলার জন্য যে সাপ্তাহিক লকডাউনের ব্যবস্থা করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে তাঁকে সফল করতে কলকাতা পুলিশ একেবারে জোরকদমে মাঠে ময়দানে নেমে পড়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *