Breaking News
Home / TRENDING / তোষনের কুফল? নিজের ধর্মের অনুষ্ঠান পালন করে মুসলিম সংগঠনের ক্ষোভের মুখে কমলনাথ

তোষনের কুফল? নিজের ধর্মের অনুষ্ঠান পালন করে মুসলিম সংগঠনের ক্ষোভের মুখে কমলনাথ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

৫ আগস্ট রাম মন্দিরের ভূমি পুজোকে সমর্থন এবং ওইদিন নিজের বাড়িতে হনুমান চালিশা পাঠ করার জন্য মুসলিম সংগঠনের ক্ষোভের মুখে পড়লেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোকে সমর্থন করেন অনেক কংগ্রেস নেতা। বিশেষ করে কমল নাথ। ভারতের অন্যতম প্রাচীন মুসলিম সংগঠন জামিয়া নিজামিয়া এক বিবৃতি জারি করেছে। সেই বিবৃতিতে কংগ্রেস এবং কমল নাথের তীব্র সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, কংগ্রেস ও কমল নাথ আবার মুসলিমদের মন পেতে চেষ্টা করছে। কিন্তু এখন মুসলিমদের সমর্থন করে তাঁদের রাজনীতির পক্ষে সুবিধাজনক নয়। মুসলিম সমাজ কখনই কমল নাথকে পুরোপুরি বিশ্বাস করে না। যেহেতু তিনি হিন্দুদের আগে মুসলিম আলেমদের সঙ্গে আলোচনা করেছিল। তাই তাঁকে সমর্থন করা হয়েছিল।

ওই বিবৃতিতে আরও বলা হয়, গত এক সপ্তাহ ধরে তাঁর হিন্দুত্বের ছবি স্পষ্ট হয়ে গিয়েছে। কমল নাথের হনুমান চালিশা পাঠ বা রাম মন্দিরকে সমর্থন করা স্পষ্ট করে দিয়েছে মুসলিমরা তাঁদের কাছে নিছক রাজনৈতিক ক্ষমতার আধার। তাঁদের রাজনীতির জন্য মুসলিমরা অনেক ত্যাগ স্বীকার করেছে। এই প্রসঙ্গ সামনে রেখে জামিয়া নিজামিয়া মুসলিম সমাজের কাছে আর্জি জানিয়েছে, সামনের নির্বাচন থেকে কংগ্রেস ও কমল নাথকে অন্ধের মতো সমর্থন করা যাবে না। যাঁরা পাশে থেকেছে তাঁদেরকেই সমর্থন করতে হবে। একইসঙ্গে সংগঠনটি দাবি করেন, বর্তমানে মুসলিমরা দেশে একা হয়ে পড়েছে। তাই এই সময়ে আমাদের প্রতিনিধিকে নির্বাচিত করার আগে চিন্তা ভাবনা করতে হবে। তবে প্রথম থেকেই আর কংগ্রেসকে সমর্থন করা যাবে না।

এই সংগঠনের অনেক নেতা সঙ্গে আসাদুদ্দিন ওয়াইসির যোগাযোগ রয়েছে। মিমের অনেক অনুষ্ঠানে এই সংগঠনের নেতারা প্রধান অতিথি ও বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায়ও আসাদুদ্দিন এই নেতাদের অনেক পরামর্শ শেয়ার করেছেন। বিজেপির হিন্দুত্বের সঙ্গে কংগ্রেসও ঝুঁকে রয়েছে বলে এর আগেও বহুবার সমালোচনা করেছেন আসাদুদ্দিন। ভূমি পুজো নিয়ে প্রিয়াঙ্কা গাঁধী বঢরা ও কমলনাথের টুইট প্রসঙ্গে তিনি প্রতিক্রিয়া জানান, দেখে খুশি হলাম যে তাঁর আর ভান করে না।

প্রসঙ্গত, অযোধ্যায় শিলান্যাস অনুষ্ঠানের আগে রাম মন্দির নির্মাণকে সমর্থন করে প্রিয়াঙ্কা বলেছিলেন, এর ফলে দেশের জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সংস্কৃতির মেলবন্ধন হবে। শুধু প্রিয়াঙ্কা ও কমল নাথ নয়, প্রবীণ কংগ্রেস নেতা মনীশ তিওয়ারিও রাম মন্দির নির্মাণকে সমর্থন করেন। যা দেখে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, কংগ্রেসের নরম হিন্দুত্ব ক্রমশ প্রকট হচ্ছে। এবং তার ফলেই মুসলিম সমাজের কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে কংগ্রেস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *