চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
রাম মন্দির নির্মাণের ভূমি পুজো অনুষ্ঠানের পর কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ সরকারের মূল লক্ষ্য হল অযোধ্যাকে বিশেষ পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা। পর্যটকদের অন্যতম গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য ঢেলে সাজানো হচ্ছে অযোধ্যাকে। প্রাথমিকভাবে এক লক্ষ তীর্থযাত্রীর সমাগমের হিসেব ধরা হচ্ছে।
রেল স্টেশনের আধুনিকীকরণ, অযোধ্যায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি এবং সংলগ্ন হাইওয়েগুলির প্রসারণ ও সংযুক্তিকরণ কথা ভাবছে কেন্দ্র ও রাজ্য সরকার। রাজ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে অযোধ্যার পূর্বাচল হাইওয়েকে লখনউ ও বারাণসী বিমানবন্দরের সঙ্গে সংযুক্তিকরণের কাজ শুরু করেছে। এ ছাড়া কাশী ও অযোধ্যার মধ্যে ১৯২ কিলোমিটার হাইওয়ে নির্মাণের কাজও চলছে। এই প্রকল্পের মধ্যে মন্দির পরিদর্শনকারী ৮৪টি ঐতিহ্যবাহী পরিক্রমা স্থানকে পুনর্নির্মাণ করা হচ্ছে।
৫ আগস্ট ভূমি পুজোর অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন রাম মন্দির মানুষের কাছে শুধুমাত্র একটা সুযোগ নিয়ে আসবে না, পুরো এলাকার অর্থনীতির পরিবর্তন নিয়ে আসবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেছিলেন, আমরা অভাধপুরী নির্মাণ করব যা বিশ্বের মধ্যে গর্বের শহর হবে।
পুরো প্রকল্পটি একবার সম্পূর্ণ হলে মন্দির শহর অযোধ্যা বিশ্বের পর্যটকদের কাছে আশ্চর্যের বিষয় হবে। এখানে ভগবান রামের বিশাল মূর্তির সঙ্গে থাকবে রানী হো মেমোরিয়াল, ডিজিটাল যাদুঘর, আলোচনা কেন্দ্র, রামলীলা কেন্দ্র, রামকথা গ্যালারী এবং অডিটোরিয়াম। মনে করা হচ্ছে, এইসব নির্মাণের জন্য রাজ্যের পর্যটন বাজেটের ৭০ থেকে ৮০ শতাংশ এখানে ব্যয় করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news