চ্যানেল হিন্দুস্তান।
ব্লাড ব্যাঙ্কের ভাড়ার শূন্য। করোনা (Cooronavirus) পরিস্থিতি চলাকালীন রক্তদানেও ভাঁটা পড়েছে। বিরল গ্রুপে রক্ত তো বটেই, সাধারণ এ পজিটিভ রক্তের জন্য যে এমন অবস্থা হবে ভাবতেও পাননি বউবাজারের কণিকা মজুমদার। অসুস্থ বোনের জন্য প্রয়োজনীয় রক্ত না পেয়ে পুলিশের দারস্থ হন তিনি। ত্রাতার ভূমিকায় আবার এগিয়ে এল পুলিশও। রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন কণিকা মজুমদারের বোনের।
শিবদাস ভাদুরী স্ট্রিটের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ বোনকে ভর্তি করেছিলেন কণিকা মজুমদার। প্রচণ্ড রক্তপাত হচ্ছিল তাঁর বোনের। চিকিৎসকরা বলেন দ্রুত প্রয়োজনীয় রক্ত না পেলে প্রাণে বাঁচানো যাবে না রোগীকে। সঙ্গে সঙ্গে কণিকা ছোটেন মাণিকতলা ব্লাড ব্যাঙ্কে। কিন্তু সেখান থেকে তাঁকে সাফ বলা হয় রক্ত পাওয়া যাবে না। ঘটনার কথা কণিকা বউবাজার থানায় জানান।অবস্থার গুরুত্ব বুঝে দ্রুত থানা থেকে পুলিশকর্মীরা যান ব্লাড ব্যাঙ্কে। কিন্তু একই কথা বলা হয় তাঁদেরও। পরিস্থিতি দেখে এগিয়ে আসেন বউবাজার থানার অ্যাডিশনাল ওসি সিদ্ধার্থ চ্যাটার্জি। ব্লাড ব্যাঙ্কে গিয়ে নিজে রক্ত দিয়ে রোগীনির প্রাণ বাঁচান তিনি। বোনের।লক ডাউন চলাকালীন পুলিশের নানা মুখ সামনে এসেছে। কিন্তু এই দুঃসময়ে পুলিশ যে কীভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে তার একটা বড় উদাহরণ এই ঘটনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news