Breaking News
Home / TRENDING / করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যু পশ্চিমবঙ্গে

করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যু পশ্চিমবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে। রবিবার গভীর রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে কালিম্পঙের এক মহিলার। বছর ৪৪-এর ওই মহিলার দিন তিনেক আগেই করোনা পজিটিভ ধরা পড়েছিল। জানা গিয়েছে, সম্প্রতি মেয়ের চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বর-কাশি নিয়ে গত ২৬ মার্চ তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

 গত সপ্তাহেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছিল। তখনই তাঁর লালারসের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল নাইসেডে। ২৮ মার্চ রাতে রিপোর্ট আসার পর জানা যায়, কালিম্পঙের এই মহিলার করোনায় পজিটিভ। তাঁকে রেসপিরেটরি সাপোর্টিভ কেয়ারে রাখা হয়েছিল। সোমবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। প্রসঙ্গত, এর আগে দমদমের বাসিন্দা সমীর মিত্রর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনিই প্রথম করোনার বলি এরাজ্যে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *