Breaking News
Home / TRENDING / কলকাতায় করোনা আক্রান্ত আরও এক, রাজ্যে বেড়ে সংখ্যা হল ২২

কলকাতায় করোনা আক্রান্ত আরও এক, রাজ্যে বেড়ে সংখ্যা হল ২২

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

এবার কলকাতায় করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত হলেন বড়বাজারের ব্যবসায়ী। কয়েক দিন আগেই তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে জানা যায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। ৭৭ বছর বয়সী ওই ব্যবসায়ীর কীভাবে করোনায় আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর লালারসের নমুনা পরীক্ষা করেই এ বিষয়ে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, সম্প্রতি তিনি দিল্লি থেকে ফিরেছিলেন। গত দিন তিনেক ধরে ওই ব্যক্তি জ্বরে ভুগছিলেন। জ্বর ও করোনার উপসর্গ নিয়ে তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোয়ারান্টাইনে রয়েছেন। ওই ব্যক্তি সম্প্রতি বিদেশে গিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২। মারা গিয়েছেন ২ জন। আজ সকালেই করোনা আক্রান্ত হয়ে উত্তরবঙ্গে মারা গিয়েছেন একজন মহিলা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *