চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কনটেইনমেন্ট জোনে লকডাউন (Lockdown) শুরু হওয়ার পরদিন নজরদারিতে নামলেন স্বয়ং কলকাতা পুলিশের কমিশনার (Kolkata Police Commissioner)। শুক্রবার সকাল থেকেই তেলেঙ্গাবাগান ও বিধাননগর হাডকো মোড়ে চলছিল কড়া পুলিশি নজরদারি। তবে দুপুর গড়াতেই এই দুই স্থান পর্যবেক্ষনে উপস্থিত হন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা (Anuj Sharma)। এই দুই জায়গা ঘুরে দেখেন তিনি। কনন্টেমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে এই জায়গা। এখানকার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোনো একেবারেই নিষেধ। তবে কোনও মানুষের যদি কোনও বিশেষ প্রয়োজনে সরাসরি স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করতে পারেন বলে এদিন জানিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।
তিনি স্থানীয় পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলছেন। সেই সঙ্গে স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে তিনি কথা বলেছেন। মানুষের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকেও বারবার করে দেখতে বলা হয়েছে। তাছাড়া এই সমস্ত স্থানে যে সমস্ত বয়স্করা রয়েছেন তাদের যেন খাবার বা ওষুধের কোনও অসুবিধা না হয় সেদিকেও দেখার দায়িত্ব দিয়েছেন স্থানীয় থানার আধিকারিকরা। এছাড়া থানার সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে সবার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়।
এই সব অঞ্চলে দোকানপাট একেবারেই কিন্তু বন্ধ। চলছে না কোনও গাড়ি-ঘোড়া। একমাত্র জরুরী পরিষেবাগুলি চলাচল করছে । সাধারণ মানুষকে প্রশাসনের তরফ থেকে বারবার করে জানানো হয়েছে অযথা যেন কেউ বাড়ির বাইরে বের না হন। এবং গ্লাভস পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই যেন স্বাস্থ্যবিধি মান্য করেন। গত কয়েকদিনে সংক্রমনের গ্রাফ এতটাই বেড়ে গিয়েছে, যে কনটেইনমেন্ট জনে লকডাউন করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news