Breaking News
Home / TRENDING / গোয়েন্দাদের জালে মাদক সহ গ্রেফতার দুই

গোয়েন্দাদের জালে মাদক সহ গ্রেফতার দুই

সূর্য সরকার।

ফের মাদক পাচারকারী গ্রেপ্তার শহর কলকাতায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ট্যাংরা অঞ্চল থেকে বিপুল পরিমাণ মাদক সহ দুজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। পুলিশ সূত্রে খবর রাতের ওই অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ২১ কেজি গাঁজা। ধৃতদের মধ্যে একজন, বছর ৫৫’র জয়দেব হাজরা ওরফে ছোটকা।

অপরজন, বছর ২০’র মণীশ কুমার রজক।
পুলিশ জানিয়েছে, জয়দেব ট্যাংরা এলাকার বাসিন্দা। তবে আনন্দপুর থানার উত্তর পঞ্চান্ন গ্রাম এলাকাতেও তাঁর বাড়ি রয়েছে। মণীশ অবশ্য এন্টালির বাসিন্দা। সোর্স মারফত খবর পাওয়ার পরই এই দু’জনকে গাঁজা সহ গ্রেফতার করেন লালবাজারের গোয়েন্দারা। শনিবার ধৃতদের কোর্টে তোলা হবে। এদের বিরুদ্ধে পুরোনো কোনও মামলা রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *