ওয়েব ডেস্কঃ
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের নিখরচায় রান্নার গ্যাস সংযোগের কাজ শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পে কেন্দ্র লক্ষ্যমাত্রা নিয়েছিল ৩ বছরে ৮ কোটি পরিবারকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার। কিন্তু ৩ বছর শেষ হবার পূর্বেই সেই লক্ষ্যমাত্রায় পৌঁছেছে মোদী সরকার।
শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ কোটি লক্ষ্যমাত্রার শেষ সংযোগটি সরাসরি তুলে দেবেন গ্রাহকদের হাতে। বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর মহারাষ্ট্রের আওরাঙ্গাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বল যোজনা ৮ কোটিতম সংযোগটি তুলে দেবেন।
এই প্রকল্পের হাত ধরে বর্তমানে ৯৫ শতাংশ জনসংখ্যা এখন এলপিজির আওতাভুক্ত। পাঁচ বছর আগে যা ছিল ৫৫ শতাংশ। ১ কোটি ৪৬ লক্ষ এলপিজি সংযোগ দিয়ে এই প্রকল্পের প্রথম হয়েছে উত্তর প্রদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে উজ্জ্বলা যোজনায় ৮৮ লক্ষ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।
তবে কেন্দ্র সরকার এই সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিরোধীদের দাবি, এই প্রকল্পের আওতায় প্রথমেই সবাই গ্যাস সংযোগ নিয়েছিল।কিন্তু পরবর্তীকালে গ্যাসের দাম বৃদ্ধির জন্য দ্বিতীয়বার আর কেউ গ্যাস ভরারনি। সেপ্টেম্বরে কলকাতা ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম আগস্টের থেকে ১৫.৫০ টাকা বেড়ে হয়েছে ৬১৬.৫০ টাকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news