Breaking News
Home / TRENDING / কর আদায়ে নতুন দাওয়াই অর্থমন্ত্রীর, চন্দ্রযান নিয়ে মমতাকে কটাক্ষ নির্মলার

কর আদায়ে নতুন দাওয়াই অর্থমন্ত্রীর, চন্দ্রযান নিয়ে মমতাকে কটাক্ষ নির্মলার

ওয়েব ডেস্কঃ

 

করদাতাদের পাশে পেতে কর আধিকারিক ও বণিক সভা গুলির সঙ্গে আলোচনা শুরু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশজুড়ে অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে শিল্পমহল ও করদাতাদের পাশে পেতে সামগ্রিক পরিস্থিতির বিচারে শুক্রবার কলকাতায় একটি বৈঠক করেন অর্থমন্ত্রী।

 

ওই বৈঠকে কর আধিকারিকদের অর্থমন্ত্রীর দাওয়াই, অহেতুক করদাতাদের হয়রানি না করে, অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে করদাতারা যাতে নিজেরাই উৎসাহী হয়ে কর দিতে এগিয়ে আসেন তা নিশ্চিত করুন। তিনি বলেন, “লক্ষ্যমাত্রা পূরণের জন্য কর আদায় প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। কিন্তু করদাতাদের অহেতুক হয়রানি করা চলবে না। বহু ক্ষেত্রেই হয়রানির ভয়ে রিটার্ন পর্যন্ত দাখিল করেন না তাঁরা। তাঁদের সেই ভয় কাটাতে হবে।”

 

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বেহাল আর্থিক অবস্থা নিয়ে দৃষ্টি ঘোরাতেই কেন্দ্র চন্দ্রযান নিয়ে মাতামাতি করছে। এ প্রসঙ্গে নির্মলা সীতারামন বলেন, “বিশ্বের সব দেশ ইসরোর প্রশংসা করছে। এটা একটা ঐতিহাসিক দিন। আমরা এমন একটা জায়গায় চন্দ্রযান নামাচ্ছি, সেখানে আগে আর কেউ নামায়নি। বিজ্ঞানীদের নিয়ে গর্ববোধ করা উচিত। অন্যভাবে দেখা উচিত নয়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *