Breaking News
Home / TRENDING / বড়দিনের উৎসবের রাতে ব্যাপক ধরপাকড় কলকাতা পুলিশের

বড়দিনের উৎসবের রাতে ব্যাপক ধরপাকড় কলকাতা পুলিশের

সূর্য সরকার।

বড়দিনের রাতে শহরের বিভিন্ন জায়গায় থেকে ১৭২৬ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। এর মধ্যে জামিন অযোগ্য ধারায় ১৪৩ জন, জুয়া সাট্টা খেলার অপরাধে ৯ জন, অভব্য আচরণের জন্য ৫৫৮ জন, মোটর বাইকে দু’জনের বেশি যাতায়াতের অভিযোগে ২৬২ জন, হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযগে ৪৯৬ জন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ১০৬ জন, দ্রুত গাড়ি চালানোর অভিযোগে ৬৬৬ জন এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অভিযোগে আর ৫২ জনকে গ্রেফতার করা হযেছে।

এমনিতেই বড়দিনের শহরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ পথে নামানো হয়েছে। এই প্রথম রাস্তায় নেমেছে কলকাতা পুলিশের মহিলা কমব্যাট ফোর্স ‘ওয়ারিয়রস’। মহিলা নিরাপত্তায় বাড়তি সতর্কতার নিয়েছে লালবাজার।এমনি মোটের উপর ২৪ ডিসেম্বর মধ্যরাত মোটামুটি শান্তিতেই কেটেছে বলে দাবি কলকাতা পুলিশের।২৫ ডিসেম্বর রাতে শহরের সব জায়গায় একই রকম নিরাপত্তা বহাল রাখবে লালবাজার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *