Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর ছকেই হেনস্থা হচ্ছেন রাজ্যপাল, অভিযোগ রাহুল সিনহার

মুখ্যমন্ত্রীর ছকেই হেনস্থা হচ্ছেন রাজ্যপাল, অভিযোগ রাহুল সিনহার

সূর্য সরকার।

“তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে মাওবাদী এবং শহরে নকশালদের আঁতাত হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা তারই প্রমান।” এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। বুধবার বিজেপির রাজ্য দফতরে রাজ্যপালকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল সিনহা বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছকেই একজন সাংবিধানিক প্রধানকে এইভাবে হেনস্থা করা হচ্ছে‌।” বিশ্ববিদ্যালয়ে আচার্য্যর ক্ষমতা খর্ব করা হয়েছে বলেও তোপ দাগেন রাহুল সিনহা। রাহুল আরও অভিযোগ করেন, “সবকিছুর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা আছে বলেই সর্বত্র রাজ্যপালের সঙ্গে একই ঘটনা ঘটেছে। মাওবাদী ও নকশালদের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যপালকে হেনস্তা করছে তৃণমূল।”

এদিন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (Atalbihari Bajpayee) জন্মদিন উপলক্ষে মুরলীধর লেনে বিজেপি সদর দপ্তরের বাইরে ফুচকা খাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে রাহুল সিনহার সঙ্গে উপস্থিত ছিলেন অধুনা বিজেপি নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। সেখানে সব্যসাচী দত্তকে রাহুল সিনহা ফুচকা খাইয়ে দেন। পাশাপাশি, অটলবিহারী বাজপেয়ির জন্মদিন উপলক্ষে বিজেপি সারা রাজ্য জুড়ে নানা ধরনের কর্মসূচি নিয়েছে সেকথাও জানালেন তিনি।

রাহুল সিনহার বলেন, “অটলবিহারী বাজপেয়ি দলমত নির্বিশেষে সবার কাছেই নমস্য ব্যক্তি। তিনি নিজেকে সবার থেকে আলাদা করতে পেরেছিলেন বলেই একজন রাষ্ট্রনেতা হতে পেরেছেন।” অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করে অটলবিহারী বাজপেয়ির স্বপ্নকেই নরেন্দ্র মোদি সরকার বাস্তবায়িত করেছেন বলে দাবি করেন এই বিজেপি নেতা। তিনি বলেন, “অটলবিহারী বাজপেয়ী বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন। সব সময় তাদের ভালোর জন্য পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনায় আজকে বাস্তবে রূপায়িত হয়েছে‌।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *