নিজস্ব সংবাদদাতা:
এবার পুজোয় চতুর্থী থেকেই পাওয়া যাবে কলকাতা মেট্রোরেলের বিশেষ পরিসেবা। যেহেতু ইদানিং অধিকাংশ পুজো প্যান্ডেলের চতুর্থী থেকে ভিড় উপচে পড়ে দর্শনার্থীদের, সে কথা মাথায় রেখে চতুর্থী, পঞ্চমী ও ষষ্টীতে মেট্রো চলবে সকাল ৮টা থেকে রাত ১১ বেজে ১০ মিনিট অবধি।
এছাড়াও পুজোর প্রাইম চারটে দিন সকালে যেমন পরিসেবা থাকবে। পাশাপাশি রাত ১.৪০ থেকে ভোর ৪টে অবধিও মিলবে মেট্রো। তবে দশমীতে দুপুর ১.৪০ থেকে পাওয়া যাবে ট্রেন। চলবে রাত ১০টা অবধি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news