নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
আসানসোলে গায়ক বন্ধু শানের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঢুকতে বাধা দিল পুলিশ। জানা গিয়েছে, আসানসোলের পোলো গ্রাউন্ডে একটি সংস্থার হয়ে অনুষ্ঠান করতে আসেন বলিউড গায়ক শান ও কেকে। বন্ধু বাবুলকে নিজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন শান। সেইমতো আসানসোলের উদ্দ্যেশ্য রওনাও হন বাবুল সুপ্রিয়। কিন্তু অভিযোগ, শানের ফোন থেকে বাবুলকে হুমকি দিয়ে ফোন করে এক পুলিশকর্মী। সোশাল মিডিয়ায় ট্যুইট করে বাবুল জানিয়েছেন, নিজেকে ‘মুখার্জি’ বলে পরিচয় দিয়ে এক পুলিশকর্মী বাবুলকে অনুষ্ঠানে আসতে বারন করেন। এমনকি তিনি এলে শানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ারও হুমকি দেয় ওই পুলিশকর্মী। ভাল বন্ধু শানের অনুষ্ঠান নষ্ট করতে চাননি তাই মাঝপথ থেকেই ফিরে আসেন বাবুল। তবে সোশাল মিডিয়ায় ট্যুইট করে মনের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, রাজ্যে যে গণতন্ত্র নেই তা দিদির পুলিশ বাহিনী বার বার বুঝিয়ে দিচ্ছে। যদিও এই বিষয়ে মুখ খোলেননি শান।
তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কমিশনারেট পুলিশকর্তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news