প্রসেনজিৎ মাহাতো :
এই ক্যাম্প থেকেই উঠে এসেছেন প্রীতম কোটাল, দেবজিৎ মজুমদার, নারায়ণ দাস, সৌভিক ঘোষদের মত তারকারা। উত্তরপাড়ার সেই নেতািজ ব্রিগেড কোচিং ক্যাম্পের ফুটবলারদের কোনও ড্রেসিংরুম বা জিম ছিল না। স্থানীয় বিধায়র প্রবীর ঘোষালের সহযোহিতায় এখন জিম, অফিস ঘর হয়েছে। কিন্তু, মাঠ সমস্যা মেটেনি। মঙ্গলবার বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ক প্রবীর ঘোষাল ও স্থানীয় কাউন্সিলর দিলীপ যাদবের সামনে একটি মাঠের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন নেতাজি ব্রিগেডের কর্তারা। মঙ্গলবার সকালে ক্যাম্পর ফুটবলারদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিত হন খুদে ফুটবলার থেকে সিনিয়রদের মধ্যে বাগানের অরিজিৎ বাগুই, সৌরভ দাস ও মৈনাক আকুলি, ইস্টবেঙ্গলের সামাদ আলি মল্লিক, পিয়ারলেসের অভিনব বাগ, মহমেডানের প্রসেনজিৎ পালরা। ইস্টবেঙ্গলের ইয়ুথ ডেভলপমেন্টের কর্তা সাগ্নিক সমাদ্দার এই ক্যাম্পের ১০০জন বাচ্চাকে বুট দেন। অনুষ্ঠানে হাজির ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার সৌমিক দে। ক্যাম্পের কর্তা সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘কষ্টের মধ্যে দিয়ে আমরা ক্যাম্প চালাই। আমাদের মাঠ সমস্যা রয়েছে। মাঠের অভাবে অনেক বাচ্চাকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি। ইচ্ছে না থাকলেও আমাদের কিছু করার নেই।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news