Breaking News
Home / TRENDING / একাধিক নিয়ম মেনে পরিষেবা চালু করতে প্রস্তুত মেট্রো

একাধিক নিয়ম মেনে পরিষেবা চালু করতে প্রস্তুত মেট্রো

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা সংক্রমণ রুখতে একগুচ্ছ পরিকল্পনা নিচ্ছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। মেট্রো চালু হলে প্রতি কোচে ৫৪ জনের বেশি উঠতে দেওয়া হবে না। গোটা ট্রেনে থাকবে মাত্র ৪৩২ জন। সংখ্যাটা পূরণ হয়ে গেলে আর কেউ উঠতে পারবে না। প্রতি স্টেশনে যতজন নামবেন, ততজন যাত্রীকেই ট্রেনে উঠতে দেওয়া হবে। নির্দিষ্ট সংখ্যক যাত্রী হয়ে গেলে বন্ধ করে দেওয়া হতে পারে মেট্রো স্টেশনে ঢোকার মূল গেট। তাই ট্রেন ধরতে আসা বাকি যাত্রীদের সামাজিক দূরত্ব রেখে দাঁড়াতে হবে স্টেশনের বাইরে। আর সেই লাইনের দেখভালের দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ। লাইফলাইন চালুর আগে আপাতত এমন পরিকল্পনা করেই এগোচ্ছে কর্তৃপক্ষ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নবান্নে জানান, মেট্রো কর্তৃপক্ষ চাইলে ১ জুলাই থেকেই যাত্রী পরিষেবা চালু করতে পারে। তবে যতগুলি আসন ততজন যাত্রীই উঠতে পারবেন। কীভাবে মেট্রো চলবে তা পুলিশের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই শুরু হয়ে যায় মেট্রো চালানোর যাবতীয় প্রস্তুতি। তবে ১ জুলাই থেকেই ছুটবে কিনা তা এখনও ঠিক হয়নি। মেট্রোর তরফে জানানো হয়েছে, রেলবোর্ডের সবুজ সংকেত পাওয়ার পর রাজ্যের সঙ্গে আলোচনা করেই সচল করা হবে শহরের লাইফলাইন। কিন্তু কর্তৃপক্ষের সবথেকে বড় চিন্তা, সিটের বেশি যাত্রী হচ্ছে কিনা প্রতি মেট্রোর প্রতি কামরায় তা নজরদারি করবে কে? কারণ ওই বিপুল সংখ্যক আরপিএফ মেট্রোর হাতে নেই। তাই কর্তৃপক্ষ জানাচ্ছে যাত্রীদের আরও সচেতন হতে হবে। নিজের ভাল নিজে বুঝে ভিড় এড়াতে হবে। মেট্রো সব ধরনের সচেতনতামূলক প্রচার ভিডিও যাবতীয় সব কিছু শেয়ার করবে। কিন্তু জনসাধারণকেও নিয়ম মেনে চলতে হবে। মেট্রো সূত্রে খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছে প্রত্যেক যাত্রীকে মাস্ক পরে স্টেশনে ঢুকতে হবে।

স্টেশনে প্রবেশের আগে সকলের থার্মাল স্ক্যানিং হবে। শরীরের তাপমাত্রা বেশি হলে যাত্রীকে আর স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। সামাজিক দূরত্ব মেনে প্ল্যাটফর্ম এবং টিকিট কাউন্টারের বাইরে হলুদ দাগ দিয়ে যাত্রীদের দাঁড়ানোর ব্যবস্থা করা থাকছে। এক মিটার অন্তর দাঁড়াতে হবে তাদের। স্টেশনে থাকা কর্তব্যরত আরপিএফ কর্মীরা প্রত্যেকেই পিপিই পড়ে কাজ করবেন। হাতে থাকবে গ্লাভস। কর্মীদের কোনভাবে যাত্রীদের সঙ্গে হাত মেলানো বা সংস্পর্শে আসতে নিষেধ করা হয়েছে। তবে এতোকিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সব নিয়ম মেনে অফিস টাইমে কি যাত্রীরা চলতে পারবেন? উত্তর দেবে সময়ই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *