চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
সমগ্র বিশ্বজুড়ে করোনা অতিমারি তান্ডব চালাচ্ছে। এই মহামারিতে প্রাণ হারিয়েছে লক্ষাধিক মানুষ। ছোঁয়াচে এই ভাইরাসের সংক্রমণ এড়াতে ‘লকডাউন’ শব্দটি যোগ হয়েছে দেশবাসীর অভিধানে। লকডাউনের প্রকোপে দেশের অর্থনীতি বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত। এই কঠিন পরিস্থিতিতে আজ একটু অন্য ধরণের খবর জানব। আজ জানব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কিছু অজানা তথ্য। অনেকের মনেই প্রশ্ন জাগে প্রধানমন্ত্রী মোদী কি খান? তাঁর খাবারের একদিনের খরচই বা কত? আজ আপনাদের তা জানাব।

প্রধানমন্ত্রী মোদী প্রতিদিন সকাল সাতটা’য় ব্রেকফাস্ট করেন। ব্রেকফাস্টে থাকে তাঁর পছন্দের গুজরাতি খাবার থেপলা, পোহা বা ধোকলা ও সাথে নেন একটি কলা। যার জন্য ব্যয় হয় আনুমানিক ৫০-৬০ টাকা। এই মেনুর খুব একটা পরির্বতন ঘটান না তিনি। তিনি একটি নিয়ম মাফিক দিনলিপি মেনে চলেন। আবার দুপুরের খাবারেও তিনি পোহার মত হালকা খাবারকেই প্রাধান্য দেন। সেখানেও ৫০ টাকার মতই ব্যয় হয়ে থাকে। এবং রাতে রুটি সাথে দই জাতীয় কিছু খান প্রধানমন্ত্রী। যাতে খরচ পড়ে ১০০-২০০ টাকা। এটাই হল তাঁর সারা দিনের খাবারের তালিকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news