Breaking News
Home / TRENDING / বেশি সংখ্যক যাত্রীকে পরিষেবা দিতে উদ্যোগী হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ

বেশি সংখ্যক যাত্রীকে পরিষেবা দিতে উদ্যোগী হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনের পর মেট্রো পরিষেবা শুরু হয়েছে। কিন্তু, আরও বেশি সংখ্যক যাত্রীকে পরিষেবা দিতে উদ্যোগী হচ্ছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railway)‌
এবার শহর কলকাতায় মেট্রো চলবে ব্যস্ত সময় ১০ মিনিটের বদলে ৮ মিনিট অন্তর ।আর সাধারণ সময়ে ১৫ মিনিট এর জায়গায় ১২ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো। তবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি মেট্রো কর্তৃপক্ষ । সূত্র মারফত জানা গিয়েছে আগামী সপ্তাহে এই বিষয়ে বৈঠকে বসার কথা মেট্রো কর্তৃপক্ষের । কারণ ক্রমাগত মেট্রোতে যাত্রী সংখ্যা বাড়ছে। প্রথমে ভাবা হয়েছিল সামাজিক দূরত্ব মেনে সর্বোচ্চ ৫০ হাজার যাত্রী দিনে যাতায়াত করতে পারবেন। কিন্তু এক সপ্তাহ মেট্রো পরিষেবা পর মেট্রো কর্তৃপক্ষের ধারণা বর্তমানে যেভাবে মেট্রো চলছে অর্থাৎ দিনে ১১০ টি করে তাকে এক লাখ থেকে এক লাখ ১০ হাজার যাত্রী উঠতে পারবেন।

কারণ অধিকাংশ যাত্রীই সাত থেকে দশটি স্টেশনের মধ্যে যাতায়াত করছেন। সবাইকে একসঙ্গে ট্রেনে উঠছে তেমনটা নয়। ফলে দিনে এক লক্ষের বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন তাই ট্রেনের সংখ্যা বাড়লেও যাত্রী সংখ্যা বাড়তে পারবে। তবে সকাল আটটা থেকে মেট্রো চলাচল শুরু হবে। শেষ মেট্রো স্টেশন থেকে ছাড়বে সাতটার সময় ।এর পাশাপাশি যাদের স্মার্ট ফোন নেই তাদের স্টেশনে প্রবেশ করার সময় বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া যায় কিনা তাও দেখছে মেট্রো কর্তৃপক্ষ । মেট্রো কর্তৃপক্ষের দাবি ৬৫ হাজারের বেশি যাত্রী ইপাস ব্যবহার করছেন। ফলে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে ই পাস। বর্তমানে প্রতিটি মেট্রো ৪০০ জন যাত্রী যাতায়াত করেন । নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের বসতে হয় । তবে অনেকেই ওঠেন কিছুক্ষণ পড়ে নেমে যান। তাদের বদলে আবার অন্য যাত্রী ওঠানামা করে । আর কিছুদিনের মধ্যে যাত্রীসংখ্যা লাখখানেক হয়ে যাবে এমনটাই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ । তাই এবার দুটি ট্রেনের মধ্যে ব্যবধান কমানোর চেষ্টা করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *