Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় হারেই বকেয়া সহ ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, নির্দেশ স্যাটের

কেন্দ্রীয় হারেই বকেয়া সহ ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, নির্দেশ স্যাটের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্য সরকারি সব কর্মচারীদের ১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তথা স্যাট (SAT)। স্যাটের পূর্ববর্তী নির্দেশ রাজ্য না মানায় আদালত অবমাননার মামলা করেছিল সরকারি কর্মচারী সংগঠন। সরকারি কর্মীদের সংগঠনের তরফে অ্যাডভোকেট সর্দার আমজাদ আলি বলেন, “রাজ্য বারবারই হারার পরেও ডিএ মিলছিল না। এর পরেই আদালত অবমাননার মামলা হয়। সেখানেই ১৬ ডিসেম্বর চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে স্যাট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে ডিএ দিতে হবে। চিফ সেক্রেটারিকে এই নির্দেশ পালন করার রায় দিয়েছে স্যাট।” এদিন সর্দার আমজাদ আলির সঙ্গে ছিলেন আরও দুই অ্যাডভোকেট, মাসুম আলি সর্দার এবং ফিরদৌস শামিম।

রাজ্য স্টেয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সংকেত চক্রবর্তী বলেন, “সত্যের জয় হবেই। সত্যের জন্য লড়াই জোর করে দমিয়ে রাখা যায় না। এই লড়াই করতে গিয়ে অনেকে অনেক সাফার করেছে। আজকের রায়ে আমরা খুশি, এটা আমাদের জয়। তবে সরকার এবারেও হয়তো নির্দেশ না মেনে সুপ্রিম কোর্টে মামলা টেনে নিয়ে যেতে পারে, আমরাও প্রস্তুত।” এই মামলায় বারবারই হারতে হয়েছে রাজ্য সরকারকে। ফের একবার স্যাট জানিয়ে দিল, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *