Breaking News
Home / TRENDING / করোনায় প্রাণ গেল পুলিশের এক এসিস্ট্যান্ট-সাব-ইন্সপেক্টরের

করোনায় প্রাণ গেল পুলিশের এক এসিস্ট্যান্ট-সাব-ইন্সপেক্টরের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কোভিডে প্রাণ হারালেন কলকাতা পুলিশের (Kolkata Police) আরও এক কর্মীর। বৃহস্পতিবার মারা গেলেন হরিদেবপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদে কর্মরত অফিসার তুষার কান্তি কুলের। একেবারে সামনের সারিতে থেকে তিনি লড়ছিলেন করোনা-যুদ্ধে। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে। কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেলে তুষারকান্তি কুলের মৃত্যু সংবাদ জানানো হয়। তাঁর মৃত্যু সংবাদ টুইট করে জানান কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মাও (Anuj Sharma)।

বর্তমানে কোভিড-১৯ (Covid-19) আক্রান্ত হয়ে হোম আইসোলেশন এ রয়েছেন নগরপাল। সতীর্থের প্রয়াণে আবেগঘন টুইট করে তিনি লেখেন, দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি কলকাতা পুলিশের এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তুষার কান্তি কুলের মৃত্যু হয়েছে। তিনি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।” প্রসঙ্গত, মার্চ মাস থেকে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের এক ঝাঁক কর্মীর মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণে। তা সত্ত্বেও দমে না গিয়ে একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে কোভিড সংক্রমনের বিরুদ্ধে লড়াই করছে কলকাতা পুলিশ। হরিদেবপুর থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তুষার কান্তি কুলের মৃত্যুতে শোকের ছায়া লালবাজারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *