ওয়েব ডেস্ক:
এবার বিপজ্জনক ভাবে জোর করে মেট্রোর দরজা খোলার চেষ্টা করলেই বড়সড় জরিমানা হতে পারে। এমনই কড়া পদক্ষেপ নিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। কদিন আগেই সজল কাঞ্জিলালের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন সময়ে মেট্রো বিভ্রাটের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এর পেছনে যেমন মেট্রো রেল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে, তেমনি অনেক ক্ষেত্রেই ঝুঁকি নিয়ে ফেলেন সাধারণ যাত্রীরা। তা আটকাতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে কলকাতা মেট্রো।
জানা গিয়েছে, মেট্রোর দরজা বন্ধের সময় জোর করে উঠতে গেলে এবার থেকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে৷ সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে মাথায় রেখেই একটি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে একজনকে এই জরিমানা করাও হয়েছে বলেও খবর৷
সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কথা সব মেট্রো স্টেশনে জানিয়ে দেওয়া হয়েছে৷ পাশাপাশি স্টেশন ম্যানেজারের ঘর থেকে চলবে নজরদারি৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news