Breaking News
Home / TRENDING / সিউড়িতে বালি ঘাটের দখল নিয়ে ব্যাপক বোমাবাজি, আহত ৬

সিউড়িতে বালি ঘাটের দখল নিয়ে ব্যাপক বোমাবাজি, আহত ৬

মনোরঞ্জন চট্টোপাধ্যায়,  সিউড়ি:

বালি ঘাটের দখলকে কেন্দ্র করে সাত সকালেই উত্তপ্ত হয়ে উঠলো সিউড়ি থানার কুখুডিহি গ্রাম। ময়ূরাক্ষী নদীর বালি ঘাটের দখল কার নিয়ন্ত্রণে  থাকবে, তা নিয়ে বদর শেখের গোষ্ঠীর সঙ্গে মিলন শেখের গোষ্ঠীর বিবাদ দীর্ঘ দিনের।

বুধবার সকালে সেই বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ি থানার কুখুডিহি গ্রাম। চলে বেপরোয়া বোমাবাজি। বোমার আঘাতে আহত হয়েছেন প্রায় ছয়জন। তাঁদের কয়েক জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে বোমাবাজির জেরে সিউড়ি-সাঁইথিয়া রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘন্টাখানেক পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে, ধীরে ধীরে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *