Breaking News
Home / TRENDING / দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে চুড়ান্ত সতর্কতা জারি কলকাতায়

দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে চুড়ান্ত সতর্কতা জারি কলকাতায়

নিজস্ব প্রতিনিধি।

দিল্লি হিংসার পরিপ্রেক্ষিতে কলকাতার থানাগুলিকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হল। গত তিন দিন ধরেই অশান্ত দিল্লি। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই অবস্থায় যাতে দিল্লির আগুনের আঁচ কলকাতায় এসে না পড়ে তার জন্য সচেষ্ট প্রশাসন। কলকাতার এক উচ্চপদস্থ পুলাশ কর্মী জানিয়েছে, ডেপুটি কমিশনার, অ্যাসিস্টান্ট কমিশনার থেকে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার সবাইকেই এই অবস্থায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়ছে।

এছাড়াও তাঁদেরকে বলা হয়েছে রাজনৈতিক নেতা এবং ধর্মীয় প্রধাণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতে। কোথাও কোনও বিপদের আভাস পেলেই সঙ্গে সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালাতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *