নিজস্ব প্রতিনিধি।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval) বৈঠক করলেন কয়েকজন মুসলিম নেতার সঙ্গে। সিএএ-এর পক্ষে ও বিপক্ষে থাকা দুই জনগোষ্ঠীর মধ্যে যে অশান্তি শুরু হয়েছে তা নিয়ন্ত্রনে আনতে তৎপর হয়েছেন অজিত। মঙ্গলবার রাত তিনটে পর্যন্ত তিনি অশান্তি কবলিত এলাকাগুলিতে টহল দেন ও পুলিশের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেন বলে খবর। মুসলিম নেতাদের সঙ্গে দেখা করে তাদের নিরাপত্তার আশ্বাসও দিয়েছেন অজিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news