নিজস্ব প্রতিনিধি।
সেনা ডাকতে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেবার কথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। বুধবার টুইট করে এ কথা নিজেই জানান কেজরিবাল। উত্তর-পূর্ব দিল্লির হিংসা উত্তরোত্তর বেড়েই চলেছে। পরিস্থিতি নিমন্ত্রণে আনতে সেনা নামানো ছাড়া আর কোনও উপায় নেই বলেও এখন মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।
এখনও পর্যন্ত মৌজপুর-জাফরবাদের পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে খবর। দিল্লি হাইকোর্টও পুলিশকে নির্দেশ দিয়েছে যে ওই এলাকার জন্য কোনও রকম সিদ্ধান্ত নিতে হলে তারা যেন আদালতের নির্দেশের অপেক্ষায় না থাকে। শান্তি ফিরিয়ে আনাই এখন প্রাথমিক কাজ বলে মনে করছে সংশ্লিষ্ট সব মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news