নিজস্ব সংবাদদাতা:
মেডিকেল কলেজের অনশনরত ছাত্রদের পাশে দাঁড়ালেন শহরের বুদ্ধিজীবীরা। এক বিবৃতি জারি করে জানালেন সন্তানসম এই ছাত্রদের প্রতি কর্তৃপক্ষের এই অসংবেদনশীল মনোভাব তাঁরা মেনে নিতে পারছেন না। আশঙ্কাজনক এই ছাত্রদের কথা মাথায় রেখে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন তাঁরা। একদিকে শীতঘুম ভেঙে ওঠা বুদ্ধিজীবীদের বয়ানে যেমন চাঙ্গা আন্দোলনরত ছাত্রছাত্রীরা। তেমনই আহত ছোট ছোট এই ছেলেমেয়েগুলির আন্দোলন অগ্রাহ্য করে শহিদ দিবসের প্রস্তুতি কী করে করছেন মুখ্যমন্ত্রী? এদিকে, শুক্রবার রাতে মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন রামানুজ সিংহ । তাঁর পরিবর্তে অশোক ভদ্র নতুন প্রিন্সিপ্যাল হলেন মেডিকেল কলেজের । শনিবার সকালে নতুন অধ্যক্ষ অনশনকারীদের দাবির বিষয়ে পড়ুয়াদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রিন্সিপালের ও ডিএমই এবং পড়ুয়ারা আলোচনায় বসবেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news