Breaking News
Home / TRENDING / সব রেকর্ড ভেঙে ১৪০ কোটি টাকা দান পেয়ে শীর্ষে তিরুপতি মন্দির

সব রেকর্ড ভেঙে ১৪০ কোটি টাকা দান পেয়ে শীর্ষে তিরুপতি মন্দির

নিজস্ব প্রতিবেদন:

 

বর্তমান অর্থবর্ষে প্রথম ৫ মাসে দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিছুটা ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। দেশের জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশে এসে ঠেকেছে। যেন এক অঘোষিত আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। কিন্তু এসবকে পিছনে ফেলে দেশের অন্যতম প্রধান তীর্থস্থান তিরুপতি মন্দিরের দান প্রাপ্ত অর্থের পরিমাণ সব রেকর্ডকে ছাপিয়ে গেল। 

 

তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্ট সূত্রে খবর, এবছর এপ্রিল থেকে আগস্ট এই ৫ মাস ধরে যে পরিমান দান পাওয়া গিয়েছে তা সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। শুধুমাত্র দান হিসেবে ১৪০ কোটি টাকা নগদ টাকা পাওয়া গিয়েছে। এছাড়া রয়েছে সোনা ও রূপাও বিগত বছরের তুলনায় অনেক বেশি দান এসেছে। ওই সূত্রের মতে, ২০১৮ সালে এই ৫ মাসে ১১৩.৯৬ কোটি টাকা দান পাওয়া গিয়েছিল। এছাড়া দান হিসেবে ৩৪৪ কেজি সোনা ও ১১২৮ কেজি রূপা পাওয়া গিয়েছিল।

 

২০১৯ সালে এই দানের পরিমান আশ্চর্যজনকভাবে বেড়েছে। দান বাক্স থেকে শুধুমাত্র নগদ হিসেবে ১৪০ কোটি টাকা পেয়েছে মন্দির কর্তৃপক্ষ। এছাড়া দান হিসেবে গৃহীত হয়েছে ৫২৪ কেজি সোনা ও ৩০৯৮ কেজি রূপা। যে পরিমাণ অর্থ এখানে দান হিসাবে পাওয়া গিয়েছে তা ভারতের আর কোনো মন্দিরে পাওয়া যায়নি। অর্থাৎ ভারতে তীর্থস্থানগুলির মধ্যে দান পাওয়ার শীর্ষে রয়েছে তিরুপতি মন্দির। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *