Breaking News
Home / TRENDING / চারদিনের জন্য বন্ধ উত্তর কলকাতা অরবিন্দ সেতু

চারদিনের জন্য বন্ধ উত্তর কলকাতা অরবিন্দ সেতু

সূর্য সরকার

স্বাস্থ‍্য পরীক্ষার জন‍্য উত্তর কলকাতার অরবিন্দ সেতু বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রসাশন। আগামী ২২/৮ রাত ১১.৩০ টা থেকে ২৫/৮ রাত ১১ টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু। ইতিমধ্যেই কলকাতার ৪টি সেতুর হাল খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। সব শেষে অরবিন্দ সেতু বন্ধ হতে চলেছে কিছুদিনের জন্য। স্বাস্থ্য পরীক্ষার পর আবার সেটা খুলে দেওয়া হবে। পুজোর আগে নতুন করে আর কোনও সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন‍্য সেতু বন্ধ রাখা যাবে না। সিদ্ধান্ত নিয়েছিল   কেএমডিএ। সেই মতো সোমবার অরবিন্দ সেতুর জন্য ট্রাফিকের গতিবিধি কি হবে তা জানিয়ে দিল লালবাজার। ট্রাম পুরোপুরি বন্ধ থাকবে। উল্টোডাঙ্গা থেকে যে গাড়িগুলি আসবে খান্নার দিকে সেই গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ছোট গাড়িগুলি নিয়ে যাওয়া হবে কবিরাজবাগান হয়ে খান্না মোড়ে নিয়ে আসা হবে। যে গাড়িগুলি উল্টডাঙ্গার অথবা হাডকোর দিকে যাবে সেই গাড়িগুলিকে আর ডি স্ট্রিট হয়ে বেইলি সেতুর উপর দিয়ে নিয়ে আসা হবে হাডকোয়।

২০১, এস-২১, কেবি-১৬ নিউটাউন – ডানকুনি , ৩৫, ৩৩এ, বাগবাজার গড়িয়া, ৯১সি সহ যত গাড়ি অরবিন্দ সেতুর ওপর দিয়ে যায় সেগুলিকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, আর জি কর, পাতিপুকুর আন্ডারপাস, যশোহর রোড, ভিআইপি, লেকটাউন দিয়ে ঘোরানো হবে বাসগুলির নির্দিষ্ট রুটে।  ২২৫এ, ২১৫এ/১, এল-২৩৮, ৪৪এ, হাওড়া – তেঘরিয়া, জাপানিগেট – সল্টলেক, টিকিয়াপাড়া – সল্টলেক হাওড়ামুখী এই বাসগুলি ঘুরিয়ে দেওয়া হবে হাডকো থেকে। সিআইটি রোড,কাঁকুড়গাছি, মানিকতলা হয়ে বাসগুলিকে নিয়ে আসা হবে বিবেকানন্দ রোডে। এরপর বাসগুলির নিজ নিজ গন্তব্যে চলে যাবে।

৩০সি/১, ২১৭এ, ২১৭, কেবি-২১, ৪৬এ এবং ২৬০ এই বাসগুলিকেও হাডকো মোড় থেকে সিআইটি রোড হয়ে , ফুলবাগান ক্রসিং, রাজাবাজার হয়ে এপিসি রোডে আনা হবে। তারপর বাসগুলি চলে যেতে পারবে নিজ নিজ গন্তব্যে।  ২১১, ২১১এ, ২১১বি, নিউব্যারাকপুর – হাওড়া মিনিগুলিকে কোনওটি চিত্তরঞ্জন অ্যাভিনিউ আবার কোনওটিকে পাতিপুকুর আন্ডারপাস দিয়ে যশোহর রোডে নিয়ে আসা হবে।
এদিকে চিংড়িঘাটা ফ্লাইওভারে গাড়ির গতি নির্দিষ্ট করল কলকাতা পুলিশ। হালকা মোটরচালিত যান এবং স্কুটারের ক্ষেত্রে এই ব্রিজে গাড়ির গতি হবে সর্বোচ্চ ৩০ কিলোমিটার। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ১৫ থেকে ১৮ অগস্ট, অর্থাৎ চারদিন বন্ধ রাখা হয়েছিল এই ব্রিজ। তবে ১৮ অগস্ট পেরনোর আগেই ব্রিজ খুলে দেওয়া হয়েছে। এদিকে রবিবার খুলে গিয়েছে শিয়ালদহ ফ্লাইওভারও। কেএমডিএ-এর তরফে শহরের ৪৮টি রুগ্ন উড়ালপুলের তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকায় নাম ছিল শিয়ালদহ উড়ালপুলের। তাই সাময়িকভাবে চারদিনের জন্য ১৫ থেকে ১৮ অগস্ট ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেএমডিএ।

প্রসঙ্গত, শহর কোলকাতার ৪ টে সেতুতে স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন রক্ষণাবেক্ষণ এর কাজের জন‍্য সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।

১)বাঘযতীন সেতু। ১২/৮ সন্ধ‍্যা থেকে একটি ফ্ল‍্যাঙ্ক বন্ধ। সেতু চালু হতে ৬/৭ দিন সময় লাগবে। প্রভাব পড়েছে ই এম বাইপাসে।

২) শিয়ালদহ (বিদ‍্যাপতি) সেতু। বন্ধ থাকবে ১৫ থেকে ১৮ আগষ্ট।

৩) যাদবপুর ফাঁড়ির কাছে জীবনানন্দ সেতু। বন্ধ থাকবে ১৬ থেকে ১৮ আগষ্ট।

৪) অরবিন্দ সেতু। বন্ধ থাকবে  ২২ থেকে ২৪ আগষ্ট।

বাকি সেতুর পর্যবেক্ষণের  কাজ সম্পূর্ণ। এবার বন্ধ করে স্বাস্থ্য পরীক্ষা হবে অরবিন্দ সেতুর। সামনেই পুজো। তার আগে পুজোর বাজার। সব মিলিয়ে নতুন করে আর কোনও সেতু বন্ধ করতে হলে তার প্রভাব শুধু শহর কলকাতার যান চলাচলের উপরেই পরবে না, সেই সঙ্গে প্রভাব পরবে পুজোর বাজার ও পুজোতেও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *