Breaking News
Home / TRENDING / রাজ্যে পাঁচ সভা, জানুয়ারির তিন সভা চূড়ান্ত অমিতের

রাজ্যে পাঁচ সভা, জানুয়ারির তিন সভা চূড়ান্ত অমিতের

নীল বণিক:

তিন নয়, রাজ্যে মমতার বিরুদ্ধে পাঁচটি সভা করবেন অমিত শাহ। ২০ জানুয়ারি মালদায় প্রথম জনসভাটি করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ২১ জানুয়ারি বীরভূমের সিউড়ি ও ঝাড়গ্রামে সভা করবেন দলের সর্বভারতীয় সভাপতি। ২২ জানুয়ারী নদীয়ার কৃষ্ণনগর ও জয়নগড়ে সভা করবেন।

অর্থাৎ জানুয়ারি মাসে রাজ্যে টানা তিনদিন সাংগঠনিক মিটিংয়ের পাশাপাশি জনসভা করবেন অমিত শাহ। জানুয়ারি মাসে অমিত শাহের সভার জন্য আগামীকাল থেকে রাজ্যজুড়ে প্রচারে নামছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা।

বুধবার দলের রাজ্য সদর দফতরে বৈঠক করে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। অমিত শাহের সফরের আগেই গোটা রাজ্য জুড়ে প্রচারের হাওয়া বাড়িয়ে তু্লতে চায় রাজ্য বিজেপি। সেইজন্য ছোট সভার পাশাপাশি বাইক মিছিল করার সিদ্ধান্তও নিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *