Breaking News
Home / TRENDING / অশান্ত ভূস্বর্গ তবু ‘ক্ষীর ভবানী’ মন্দিরে সম্প্রীতির উৎসব

অশান্ত ভূস্বর্গ তবু ‘ক্ষীর ভবানী’ মন্দিরে সম্প্রীতির উৎসব

নিজস্ব সংবাদদাতাঃ

সম্প্রীতির নজির। একদিকে যখন জঙ্গি হামলায় জেরবার উপত্যকা, যখন রাজনৈতিক কারণে টালমাটাল পরিস্থিতি। তখন হিন্দু-মুসলমানের সম্প্রতির নজির হয়ে উঠল ‘ক্ষীর ভবানি’ মন্দিরের উত্‍সবে। মন্দিরে হাজির হলেন ভূ-স্বর্গের লক্ষাধিক পূণ্যার্থী।

শ্রীনগর থেকে ২৯ কিলোমিটার উত্তরে গান্দারবালের তুলমুলা গ্রামে রয়েছে এই মন্দির। পবিত্র ঝর্ণায় দুধ ও ক্ষীর অর্পণই এই উত্‍সবের রীতি। কাশ্মীরি পণ্ডিতদের অন্যতম পবিত্র উত্‍সব ক্ষীর ভবানী মন্দিরের এই উৎসব। পণ্ডিতরা বিশ্বাস করেন, প্রত্যেক বছর এই ঝরনার রঙই বলে দেয় কাশ্মীরের ভবিষ্যত। লোকবিশ্বাস করেন, ঝরণার রঙ যখন কালো হয়ে যায়, তখন বোঝা যায় যে কাশ্মীরে ধ্বংসাত্মক কিছু ঘটতে চলেছে।

সারা দেশ থেকে বহু মানুষ প্রত্যেক বছর উপস্থিত হন এখানে। প্রত্যেকবারের মত এবারও মুসলিম পুণ্যার্থীদের জল দেওয়ার ব্যবস্থা ছিল। সব মিলিয়ে মহাযজ্ঞে যোগ দিলেন প্রায় আড়াই লক্ষ মানুষ। তৈরি হল সম্প্রীতির অনন্য নজির।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *