নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক যোগ দিবসে দেরাদুনের যোগাভ্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে যোগ ব্যায়াম করেন ৫০ হাজার উৎসাহী। এদিন মোদি বলেন, যোগই একমাত্র সূত্র যার মাধ্যমে সারা বিশ্ব জুড়ে রয়েছে। যোগের মাধ্যমেই মানুষের দেহ, মন ও আত্মা একাত্ম হয়ে শান্তি প্রদান করতে পারে। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। প্রসঙ্গত, ২০১৪ সালে নরেন্দ্র মোদি রাষ্ট্র সংঘে বক্তৃতা দিতে গিয়ে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালনের কথা বলেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news