দীপান্বিতা সাধুখাঁঃ
জল্পনা চলছিল কে হবে এবারের ভারত-সুন্দরী। মঙ্গলবার, ১৯ জুন মিলে গেল সেই উত্তর। ২০১৮ সালের ফেমিনা মিস ইন্ডিয়া হলেন অনুকৃত ভামের। বিচারকেরা তামুলনাড়ুর তরুণীকেই বেছে নিলেন সেরা হিসেবে। অনুকৃতকে খেতাবী মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইন্ডিয়া তথা মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার। এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় সেরা হন হরিয়ানার মেয়ে মিনাক্ষী চৌধুরী। তৃতীয় সেরা অন্ধ্রপ্রদেশের শ্রেয়া রাও কামাভারাপু। দেশের শ্রেষ্ঠ ৩০ জন সুন্দরীকে বেছে নেওয়া হয়েছিল অন্তিম পর্বের প্রতিযোগিতার জন্য। যাদের মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিলেন অনুকৃত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news