Breaking News
Home / TRENDING / জল-বিদ্যুৎ-টেলি পরিষেবা বেহাল : জনজীবন স্বাভাবিক করতে বাংলায় আসছে কেন্দ্রীয় দল

জল-বিদ্যুৎ-টেলি পরিষেবা বেহাল : জনজীবন স্বাভাবিক করতে বাংলায় আসছে কেন্দ্রীয় দল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

আমফান ঘূর্ণিঝড়ের (Amphan Cyclone Strom) পরে পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে ১০০০ কোটি টাকার প্রাথমিক সাহায্যের ঘোষণা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সঙ্গে ঘোষণা করেন, পরবর্তী ধাপে ক্ষয়ক্ষতি বুঝতে পশ্চিমবঙ্গে আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাদের রিপোর্ট হাতে পাওয়ার পর আবারও আর্থিক সহায়তা দেবে কেন্দ্র। কিন্তু, রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখে তড়িঘড়ি বৈঠকে বসেন কেন্দ্রীয় সরকারের টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Rabishankar Prasad) সহ একাধিক মন্ত্রালয়ের কর্তারা। সোমবার এনসিএমসি বৈঠকে সেই দলটির সফর নিয়ে কথা হয়। ঠিক হয়েছে, চলতি সপ্তাহেই প্রতিনিধি দলটি পশ্চিমবঙ্গে আসবে। বিধ্বস্ত এলাকাগুলিতে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ফেরানোই সরকারের প্রাথমিক লক্ষ্য। বৈঠকের পরে নিজের টুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় রবিশঙ্কর প্রসাদ লেখেন, “টেলিকম সচিব ও বিএসএনএল-এর সিএমডি-র সঙ্গে কথা হয়েছে। বিধ্বস্ত এলাকায় দ্রুত টেলি যোগাযোগ ব্যবস্থা ফেরাতে বলা হয়েছে। যদিও কিছু ক্ষেত্রে বিদ্যুৎ না থাকা ও গাছ পড়ে থাকা সমস্যার সৃষ্টি করছে। সে ক্ষেত্রে  স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত কাজ করতে বলা হয়েছে।”

বৈঠকে ক্যাবিনেট সচিব বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও পানীয় জলের ব্যবস্থা গড়ে তোলার উপর রাজ্যকে মূলত জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিবকে আশ্বাস দিয়ে কেন্দ্র জানিয়েছে, রাজ্যকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র। রাজ্যের জন্য বাড়তি খাদ্যশস্য আলাদা করে রাখাও আছে। চাইলেই পাঠানো হবে। প্রসঙ্গত, ঘুর্ণিঝড়ের পরদিন থেকেই রাজ্যে যোগাযোগের অবস্থা বেহাল। বিদ্যুৎ সংযোগ নিয়ে জায়গায় জায়গায় জন বিক্ষোভের পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাণ ওষ্ঠাগত। রাস্তায় রাস্তায় পড়ে থাকা গাছ ও বিদ্যুতের খুঁটি নিয়ে সরিয়ে শহর কলকাতা, হাওড়া সহ তদ সংলগ্ন এলাকা সচল করতে পারেনি কলকাতা পুর নিগম (Kolkata Municipal Corporation)। তাই শেষমেষ বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করে সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়াও ঝড়ের প্রায় এক সপ্তাহ কেটে গেলে এখনও বিদ্যুৎ, পানীয় জলের অভাব থেকে শুরু করে ত্রাণ বিতরণ নিয়ে অপ্রতুলতার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার আগে দুর্গত এলাকার মানুষজনেদের স্বাভাবিক জনজীবনে ফেরাতে উদ্যোগী হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *