Breaking News
Home / TRENDING / বলির পাঁঠা না খুঁজে জরুরি পরিষেবা স্বাভাবিক করুন। মুখ্যমন্ত্রীর উদ্দেশে কড়া টুইই রাজ্যপালের

বলির পাঁঠা না খুঁজে জরুরি পরিষেবা স্বাভাবিক করুন। মুখ্যমন্ত্রীর উদ্দেশে কড়া টুইই রাজ্যপালের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

এক সপ্তাহ ধরে কলকাতা, হাওড়া সহ সুন্দরবন ও উওর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় নেই বিদ্যুৎ, জল সহ একাধিক জরুরি পরিষেবা। আমফান ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সামলাতে নাজেহাল অবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ( Mamata Banerjee Govt.)। সেই অবস্থায় তীব্র নাগরিক ক্ষোভের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে কড়া ভাষায় টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ক্ষোভ উগরে দিয়ে দ্রুত জরুরি পরিষেবা চালু করতে বলেছেন তিনি। বুধবার সকালে পরপর তিনটি টুইট করেছেন রাজ্যপাল। প্রথম টুইটে সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে রাজ্যপাল লিখেছেন, “বিদ্যুৎ, জল এবং জরুরি পরিষেবা অবিলম্বে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হোক। কলকাতা সহ বিভিন্ন এলাকায় মানুষের যে ভয়ঙ্কর দুর্দশার খবরাখবর পাচ্ছি তা এতই হৃদয়বিদারক যে সেসব আর এখানে নাই বা বললাম। এখন পরস্পরকে দোষারোপ করা বা বলির পাঁঠা খোঁজা বন্ধ হওয়া দরকার।” প্রসঙ্গত, দুর্যোগের পর থেকেই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জল, বিদ্যুৎ সহ জরুরি পরিষেবা নেই। এমতাবস্থায় দায় ঝেড়ে ফেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুর দায় বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসির ঘাড়ে চাপাতে চাইছেন। রাজ্যপালের টুইট সেদিকেই ইঙ্গিত করতে চেয়েছেন বলেই মত রাজনৈতিক মহলের।

https://twitter.com/jdhankhar1/status/1265506479844532224?s=19

প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য সরকারের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও সাধন পান্ডে (Sadhan Pandey) আমফান দুর্যোগের পূর্ব প্রস্তুতি প্রসঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাজ্যপাল লিখেছেন, “বরিষ্ট মন্ত্রীরা যখন তাঁদের মতদ্বন্ধ জনসমক্ষে নিয়ে আসেন বা বিধায়ক জনরোষের শিকার হন, তখন বাস্তবচিত্রটা বড্ড বেশি প্রকট হয়ে পড়ে। গ্রামীন এলাকার অবস্থা এখনো খুবই ভয়াবহ, সেইদিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। ওই এলাকাগুলিকে উপেক্ষা করা যায় না।”

https://twitter.com/jdhankhar1/status/1265506292149506050?s=19

শেষ টুইটে তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ সাংবিধানিক রীতি মেনে আমাকে এখনকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত করান।”
রাজ্যের উদ্ধার কার্যে প্রায় তিনদিন দেরিতে সেনা নামানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিলম্বিত সেনা নামানো নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেছিলেন রাজ্যপাল। দিন কয়েক আগেই তিনি বলেছিলেন, “আমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনদিন আগেই সেনা নামানো যেত।” রাজ্যের বেহাল জনতার দুর্দশা দেখে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন রাজ্যপাল ‌জগদীপ ধনখড়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *