Breaking News
Home / TRENDING / আদুল গায়ে প্রতিবাদ, বাস সিন্ডিকেটের অভিনব মিছিল রুখল পুলিশ

আদুল গায়ে প্রতিবাদ, বাস সিন্ডিকেটের অভিনব মিছিল রুখল পুলিশ

নিজস্ব সংবাদদাতা:

বাস সিন্ডিকেটের অভিনব মিছিল আটকে দিল পুলিশ। এদিন বাস সিন্ডিকেটের তরফে খালি গায়ে মিছিল করার সিদ্ধান্ত হয়। সেই মতো জামা খুলে মিছিলে নামেন বিক্ষোভকারীরা। কিন্তু সেই মিছিল একটা সময় আটকে দেয় প্রশাসন। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের অফিস থেকে মিছিল শুরু হয় সকালে। ডোরিনা ক্রসিং-এর মুখে মিছিল আসতেই পুলিশ আটকে দেয় সেটি। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই ঘটনায় আটক করা হয়েছে জয়েন্ট কাউন্সেলিং অফ বা সিন্ডিকেটের জেনারেল সেক্রেটারি তপন বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বাস মালিককে।

পুলিশ জানিয়েছে, তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, খালি গায়ে তারা মিছিল করবে। যা দৃষ্টিকটু। সেই কারণেই বাধা দেওয়া হয়েছে। ফলে ফের বিক্ষোভকারীরা জামা পরতে বাধ্য হয়।

একদিকে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েই চলেছে। সেইসঙ্গে রাজ্য সরকারের বাস ভাড়া কমাতে চাইছে। এর প্রতিবাদেই কলকাতা শহর, শহরতলী ও জেলার বাস মালিকরা খালি গায়ে মিছিলের সিদ্ধান্ত নেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *