Breaking News
Home / TRENDING / দিল্লিতে দূষণ ফের বিপজ্জনক মাত্রা ছাড়াল

দিল্লিতে দূষণ ফের বিপজ্জনক মাত্রা ছাড়াল

নিজস্ব সংবাদদাতা:

গত তিনদিনে দিল্লি, গুরগাঁও ও নয়ডায় দূষণের মাত্রা ‘অতি বিপজ্জনক’ ছাড়িয়ে গিয়েছে । তাপমাত্রা ৪৩ র আশেপাশে, সঙ্গে ধুলোর আস্তরন। এমনিতেই সারা উত্তর ভারতে গরমকালে ভীষণ লু বয়।তআরওপর এবছর গরমের শুরু থেকেই যওগ হয়েছে ধুলোঝড়। ৫০ থেকে ৬০ কিমি বেগে হওয়ার সঙ্গে ধুলো। মঙ্গলবার থেকে সারা বাতাসে যেন ধুলোর চাদর। সূর্যের মুখও ভাল করে দেখা যাচ্ছে না। এই অবস্থায় আবহাওয়া দফতরের তরফে লোকজনদের বাড়ির বাইরে বেরোতে বারন করা হয়েছে। ধুলো থেকে অ্যালার্জি, শ্বাসকষ্ট আদি রোগের সতর্কতা জারি করা হয়েছে। আগামি কয়েকদিন এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । সেন্ট্রাল পলিউশন কন্ট্রওল বোর্ডের তরফে জানানো হয়েছে বুধবার যে ঝড়টি হয়েছিল তাতে হওয়ার বেগ না থাকায় দুষিত পদার্থ ও ধুলিকণা মাটির থেকে বেশী ওপরে উঠতে পারেনি। তাই এখন এই অবস্থা । বর্তমানে দিল্লির দুষণ মাত্রা ১৮গুন বেশী ধরা পড়েছে। ফলে চাপে কেজরিওয়াল সরকার । এদিকে গত তিন মআস ধরে দিল্লির প্রশাসনিক আধিকারিকদের ধর্মঘটের জেরে দূষণ নিয়ে কোনও বৈঠকই করা যায়নি। ফলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন কেজরিওয়াল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *