নিজস্ব সংবাদদাতা:
লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত নেতা থেকে কর্মী—সব স্তরেই দলবদল বাড়ছে। বার বার চোখে পড়ছে তৃণমূল, কংগ্রেস, বাম দল ত্যাগ করে বিজেপিতে যোগ দানের উৎসাহ। সেরকমই একটি দল বদলের ছবি দেখা গেল মঙ্গলবার খড়্গপুরে। এদিন খড়্গপুর ১ উত্তর মন্ডলের গোকুলপুরে গণতন্ত্র বাঁচাও রথযাত্রা প্রস্তুতি বৈঠকে বড়কোলা থেকে তৃণমূলের বুথ সভাপতি দীপক ঘোষ সহ ৫০ জন তৃণমূল কর্মী যোগ দিল বিজেপিতে।
মণ্ডল ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে জেলার সাধারণ সম্পাদক সৌমেন তিওয়ারী নতুন বিজেপি সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news