Breaking News
Home / TRENDING / জগদ্ধাত্রী পার্বণ: ফরাসি ঐতিহ্যের শহরে শুরু হয়ে গেল আলোর উৎসব

জগদ্ধাত্রী পার্বণ: ফরাসি ঐতিহ্যের শহরে শুরু হয়ে গেল আলোর উৎসব

নিজস্ব সংবাদদাতা:

মঙ্গলবার ছিল ষষ্ঠী। চন্দননগরে প্রতি বছরের মতো শুরু হয়ে গেল আলোর উৎসব। হুগলী জেলার ফরাসি ঐতিহ্যের শহরে এখন মানুষের ঢল। গলি থেকে রাজপথ আলো ঝলমল, আট থেকে আশির ভিড়। পঞ্চমীর রাতেই প্রায় অধিকাংশ বারোয়ারি পুজোর উদ্বোধণ হয়ে গিয়েছে। তাই ষষ্ঠী থেকে হই হই করে ঠাকুর দেখার পালা। ষষ্ঠী থেকেই পুলিশ প্রশাসনের নিয়ম লাগু হয়ে গিয়েছে। বিকাল তিনটে থেকে ভোর ছটা অবধি শহরে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঠাকুর দর্শনের সময় মানুষ যাতে সমস্যায় না পড়েন তার জন্য খোলা হয়েছে একশোর বেশি পুলিশ বুথ। আগামী রবিবার পর্যন্ত চলবে এই আলোর আনন্দ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *