Breaking News
Home / TRENDING / নারদাকাণ্ডে তৎপর সিবিআই, দিল্লিতে মুকুলকে ডেকে জিজ্ঞাসাবাদ

নারদাকাণ্ডে তৎপর সিবিআই, দিল্লিতে মুকুলকে ডেকে জিজ্ঞাসাবাদ

ওয়েব ডেস্ক:

বুধবার নারদাকাণ্ডে সিবিআইয়ের জেরা সামলালেন বিজেপি নেতা মুকুল রায়। আজ দিল্লিতে আচমকাই মুকুল রায়কে তলব করে সিবিআই। দুপুর তিনটে নাগাদ দিল্লির সিবিআই দফতরে হাজিরা দেন রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা। এরপর ঘন্টা খানেকের কিছু বেশি সময় মুকুল রায়কে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

জানা গিয়েছে, মুকুলের সঙ্গে ম্যাথু স্যামুয়েল ও কেডি সিংহকে মুখোমুখি বসিয়ে জেরা চলে। নেওয়া হয় ভয়েস স্যাম্পেলও। নারদাকাণ্ডের বিশেষ কিছু তদন্ত সূত্রের খোঁজেই আজ মুকুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর।

পাশাপাশি ম্যথুকে সিবিআই কর্তারা প্রশ্ন করেন, স্টিং অভিযানে লক্ষাধিক টাকা কোথা থেকে পেলেন নারদকর্তা? জেরায় ম্যাথু স্যামুয়েল দাবি করেন, কেডি সিংয়ের কাছ থেকে টাকা পেয়েছিলেন। কাকে স্টিং করতে হবে, সেই নির্দেশও নাকি কেডি দিয়েছিলেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন কেডি সিংহ।

এদিকে বুধবারই আরেক বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শোভনকে ৩০ আগস্ট সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি তলব করা হয়েছে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকেও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *