ওয়েব ডেস্ক:
কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা, কেশপুর থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। প্রসঙ্গত, কেশপুরে একাধিক রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে। সেই সংঘর্ষকে সামনে রেখেই বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে শাসক দল, এমনটাই অভিযোগ স্থানীয় গেরুয়া শিবিরের। প্রতিবাদে কেশপুর থানা ঘেরাও কর্মসূচিও নিয়েছে বিজেপি।
এদিন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও বিজেপিনেত্রী ভারতী ঘোষ দীর্ঘপথ হেঁটে মিছিল করে আসেন কেশপুর থানার সামনে। বিজেপি কর্মীরা অভিযোগ করেন, শুধু মিথ্যে মামলায় ফাঁসানোই নয়, রাতের অন্ধকারে বাড়িতে হানা দিয়ে বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, একাধিক আর্থিক দুর্নীতির ঘটনা, শাসক দলের কাটমানির নেওয়ার প্রতিবাদে আগামী ১৮ জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত অফিস, মহকুমা শাসকের দফতর ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি। তার আগেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দলীয় কর্মীদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে জানতে পেরে প্রতিবাদে এদিন বিজেপির কেশপুরে থানা ঘেরাও কর্মসূচি।
গেরুয়া শিবিরের নেতৃত্ব জানিয়ে দেন, বিজেপি কর্মীদের সঙ্গে হওয়া এই অন্যায় এখনই না থামলে আগামী দিনে বড়সড় আন্দোলনে যাবে রাজ্যের প্রধান বিরোধী দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news