ওয়েব ডেস্ক:
বাঘে-গরুতে এক ঘাটে জল খাওয়ার প্রবাদকে খানিক বদলে নিয়ে যদি বলা যায় সর্বগ্রাসী জল বাঘ-গরু-মানুষকে একই ধরনের বিপন্নতার মধ্যে ফেলে দিয়েছে, তাহলে কিছু ভুল বলা হয় না। অসমের ব্যাপক বন্যায় সেখানকার বিখ্যাত সংরক্ষিত অরণ্য কাজিরাঙা জাতীয় উদ্যানের বর্তমানে এমনই অবস্থা। জানা গিয়েছে কাজিরাঙার ৯৫% এলাকাই এখন জলের তলায়। এমত অবস্থায় সেখানকার বন্যপ্রাণীদের কী অবস্থা ভাবতেই শিউরি উঠছেন বন দফতরে আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, এখনও অবধি ১৭ টি প্রাণীর মৃত্যু হয়েছে। এই হিসেবে যে ওলোটপালোট হয়ে যাবে জল নামার পর, সে সম্পর্ক নিঃসন্দেহ স্থানীয় প্রশাসন। এমনকী কাজিরাঙা জাতীয় উদ্যানের স্বাভাবিক জীববৈচিত্রে বড়সড় প্রভাব ফেলতে পারে এবারের ভয়াবহ বন্যা, তা নিয়েও ভাবছেন জীব বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, অসমে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ৩০টি জেলা জলমগ্ন। রাজ্য সরকারের মতে, প্লাবিত এলাকায় আটকে রয়েছেন প্রায় ৪৩ লক্ষ মানুষ। ৪ হাজারেরও বেশি গ্রাম জলের তলায় চলে গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫।
বিপুল ক্ষতি হয়েছে কৃষিক্ষেত্রের। রাজ্যের প্রায় ৯০ হাজার হেক্টর কৃষিজমি সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রহ্মপুত্র-সহ রাজ্যের ১১টি নদীর জল বিপদসীমার উপরে বইছে। এরই মধ্যে বন্যা কবলিত এলাকাগুলি থেকে ৮৩ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো গিয়েছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ১৮৩টি ত্রাণশিবির গড়ে তোলা হয়েছে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news