ওয়েব ডেস্কঃ
দক্ষিণ মুম্বইয়ের ডংগরী এলাকায় পুরানো বাড়ি ভেঙে মৃত্যু হল ২ জনের। এখনও প্রায় ৫০ জন মানুষ চাপা পড়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা রয়েছে। ভেঙে পড়া ওই বিল্ডিংয়ে প্রায় ১৫টি পরিবার বাস করত। উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ ও দমকল বাহিনী।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১:৪৫ মিনিট নাগাদ ডংগরীর এমএ সারাঙ্গ রোডের উপর অবস্থিত কেশরীবাই বিল্ডিংয়ের অর্ধেক অংশ ভেঙে পড়ে যায়। এর ফলে প্রায় ৫০-৬০ জন মানুষ ওই বিল্ডিংয়ের তলায় চাপা পড়ে রয়েছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগিয়েছিল, পরে প্রশাসন সহযোগিতায় উদ্ধার কাজ চলছে। ওই এলাকাটিতে প্রচুর গলি ও ঘিঞ্জি জনবসতির জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয় মানুষরা জানাচ্ছেন, ওই বিল্ডিংটি ৮০ থেকে ১০০ বছরের পুরনো। ফলে বিল্ডিংটি প্রায় জরাজীর্ণ অবস্থায় ছিল। তার উপর সকাল থেকে বৃষ্টি হচ্ছে ও জোরে হাওয়া দেওয়ার কারণেই বিল্ডিংয়ের একদিক ভেঙে পড়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news