নিজস্ব সংবাদদাতা।
নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কেরলের সিপিএম (CPI-M) সরকার। আজ মঙ্গলবার এই আইন বাতিলের দাবিতে তারা দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন। প্রসঙ্গত, কেরলই প্রথম রাজ্য যারা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব এনে তা না মানার কথা ঘোষণা করেছে।
গত শুক্রবার রাতে নাগরিকত্ব সংশোধনী আইন দেশজুড়ে চালু করতে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ যে আইন তৈরি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের এত প্রতিবাদ। তার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার এই আইন কার্যকর করে নিজেদের মনোভাব স্পষ্ট করে দিয়েছে। তাই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) আর কোনও অপেক্ষা না করে সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন।
যদিও নাগরিক সংশোধনী আইন সংসদের দুই কক্ষে পাস হওয়ার পরই তার বিরুদ্ধে ৬০টি মামলা দায়ের হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। কিন্তু কোনও রাজ্য সরকার দেশের কেন্দ্রীয় সরকারের আনা আইনের বিরুদ্ধে সরাসরি আদালতে আবেদন করা ঘটনা ভারতের রাজনীতিতে নজিরবিহীন বলেই মনে হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news