নিজস্ব সংবাদদাতা।
প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক তথা গণশক্তি’র প্রাক্তন সম্পাদক অভীক দত্ত (Avik Dutta)। মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৫৮ বছর। ২০১৮সালের ২ ডিসেম্বর দমদম নাগেরবাজারে একটি সভায় বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভীক। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত এই অসুস্থতায় তিনি তারপর থেকেই চিকিৎসাধীন ছিলেন বলে জানা গিয়েছে। কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দক্ষিণ কলকাতার ওই বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই এদিন সকালে তিনি প্রয়াত হন।
অভীক দত্তের স্ত্রী ও একমাত্র ছেলে বর্তমান। তিনি সিপিআই (এম) CPI (M) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্যও ছিলেন। তাঁর জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআই(এম)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news