Breaking News
Home / TRENDING / কেরালার ১৯ বার করোনা পজিটিভ মহিলা অবশেষে সুস্থ, স্বস্তি চিকিৎসক মহলে

কেরালার ১৯ বার করোনা পজিটিভ মহিলা অবশেষে সুস্থ, স্বস্তি চিকিৎসক মহলে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

চিকিৎসকদের স্বস্তি দিয়ে ১৯ বার করোনা (Coronavirus) পজিটিভ মহিলার রিপোর্ট অবশেষ নেগেটিভ এল। কেরালার বাসিন্দা ৬৫ বছরের এই মহিলা বেশ কিছুদিন আগে ইতালির এক পরিবারের সংস্পর্শে এসেছিলেন। তারপরই করোনা আক্রান্ত হন তিনি। এরপর প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তি এই মহিলার বারবার করোনা পজিটিভ আসতে থাকে পরীক্ষায়। চিন্তিত হয়ে পড়েন চিকিৎসকরা। কারণ মহিলার কোনও উপসর্গ ছিল না।

চিকিৎসকদের একাংশ সন্দেহ করেন যে তাহলে কি ভারতে চরিত্র বদলাচ্ছে এই রোগ ?

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) বলেন যে এর থেকে বোঝা যায় যে করোনার চরিত্র সম্পর্কে আগে থেকে কিছুই বলা যায় না। এরই মধ্যে এমন কিছু কেসও নজরে আসে যেখানে আক্রান্তের সংস্পর্শে আসার ১৪ দিন পরেও করোনা আক্রান্ত হয়েছেন অনেকে। তবে এর মধ্যেও কেরালার এই মহিলার সেরে ওঠা ভরসা জুগিয়েছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর শুক্রবার থেকে পরপর দুইবার করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে মহিলার। সব ঠিক থাকলে রবিবারই হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে মহিলাকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *