Breaking News
Home / TRENDING / ভক্ত প্রবেশ নিষেধ, কাল অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান জগন্নাথ ধামে

ভক্ত প্রবেশ নিষেধ, কাল অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান জগন্নাথ ধামে

চ্যানেল হিন্দুস্তান।

চন্দনযাত্রা এবং অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya) অনুষ্ঠান নিয়ম মেনে পুরীর জগন্নাথ মন্দিরে রবিবার পালন করা হবে। তবে সাধারণ ভক্তরা এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। পুরীর (Puri) গজপতি মহারাজ দিব্য সিং দেব জানান, গোবর্ধন পীঠ শঙ্করাচার্য এবং স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর সঙ্গে এক বৈঠকে মন্দিরের ম্যানেজিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন শঙ্করাচার্য-এর মতামত কে মান্যতা দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের নিয়মরীতি পালন সবই করা হবে নির্দিষ্ট কিছু পুরোহিতের উপস্থিতিতে। রথযাত্রা প্রতি বছরের মতো এই বছরও হবে কি না বা কীভাবে করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে ৩ মে এর পরে। মন্দিরের পদাধিকারিকদের সঙ্গে শুক্রবার এলাকার এসপি এক বৈঠকে সিদ্ধান্ত নেন মন্দিরের কোথায় এই অনুষ্ঠান আয়োজিত হবে। প্রসঙ্গত অক্ষয় তৃতীয়ার দিনই রথযাত্রার জন্য রথ তৈরির কাজ শুরু হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *