Breaking News
Home / TRENDING / দিল্লি পুলিশের সহযোগিতায় পাচার হয়ে যাওয়া কিশোরীকে উদ্ধার করল পশ্চিমবঙ্গের পুলিশ

দিল্লি পুলিশের সহযোগিতায় পাচার হয়ে যাওয়া কিশোরীকে উদ্ধার করল পশ্চিমবঙ্গের পুলিশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

লকডাউনে পুলিশি তৎপরতায় উদ্ধার হল এক পাচার হয়ে যাওয়া কিশোরী। ঘটনাটি ঘটেছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে। দিল্লি পুলিশের (Delhi Police) সহযোগিতা নিয়ে এই উদ্ধারকার্য সফল করেছে পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। গত ২১ এপ্রিল দিল্লির খাজুরাখাস এলাকা থেকে উদ্ধার করা হয় ১৬ বছরের নাবালিকাকে। তদন্তে নেমে বারুইপুর জেলার পুলিশ জানতে পারে, দিল্লিতে পাচার হয়ে গিয়েছে ওই নাবালিকা। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ।

যোগাযোগ করা হয় দিল্লি পুলিশের সঙ্গে। দুই রাজ্যের পুলিশের যৌথ প্রচেষ্টায় শেষমেষ খাজুরা খাস এলাকা থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে। রাজস্থানের এক বাসিন্দার চড়া দামে বিক্রি করা হয়েছিল বারুইপুরের বাসিন্দা ওই নাবালিকাকে। এই কাজে দুই রাজ্যের পুলিশকে সহায়তা করেছিল দিল্লি স্থিত স্বেচ্ছাসেবী সংস্থা মিশন মুক্তি ফাউন্ডেশন। উদ্ধারের পর কিশোরীর শারীরিক পরীক্ষা করে তাঁকে পাঠানো হয়েছে রিহাবের জন্য। যে ব্যক্তির হাত ধরে পাচার হয়েছিল ওই কিশোরী, তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বারুইপুর জেলার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *