নিজস্ব সংবাদদাতা
কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় দুবাইয়ে চাকরি গেল এক প্রবাসী ভারতীয়ের। লুলু ইন্টারন্যাশনাল গ্রুপের কর্মী রাহুল চেরু পলয়াট্টু কেরলের বাসিন্দা। তবে কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে এদিন সোশাল মিডিয়ায় নিকাশী ব্যবস্থা নিয়ে বিরুপ মন্তব্য করেন রাহুল । এরপরই লুলু ইন্টারন্যাশনালের তরফে তাঁকে মেল করে জানানো হয়, কেরলের পরিস্থিতি নিয়ে কুরুচিকর মন্তব্য করায় তাঁকে তাঁর পদ থেকে অব্যহতি দেওয়া হল। পরে একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়ে নেন রাহুল । বাইরের দেশের মধ্যে দুবাইয়ের ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার তরফে কেরলের জন্য অর্থ ও অন্যান্য সাহায্য পাঠানো হয়েছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news